রংপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়।
রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বিকেলে নগরীর বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতপট্রিস্থ মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কায়ছার রাশেদ শরীফ, নওশাদ রশীদ, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ, মহানগর মহিলালীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্না, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জয়নাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল,সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, আবু তালহা বিপ্লব, পারভিন আক্তার, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, জেলা যুবলীগের নেতা কামরুজ্জামান শাহীন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান চপল। সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম। আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে জনগণ নৌকাকেই বেছে নিবে এবং আওয়ামীলীগ আবারো সরকার গঠন করে দেশকে আরো এগিয়ে নিবে এই আশাবাদ ব্যক্ত করেন জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।