1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

এশিয়ান গেমসে অংশ নিবে বাংলাদেশ ফুটবল দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। খবর বাসস’র

জানা যায়, পুরুষ ফুটবল দলের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সংশ্লিষ্ট কমিটির সদস্যদের কাছ থেকে লিখিত সম্মতি গ্রহণের কাজ চলছে। অচিরেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং তা অবশ্যই ইতিবাচক।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি বলেন, পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের বিষয়ে বিওএ’র পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদী। তার আশা বাংলাদেশ পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসে খেলতে যাবে।

বাজে পারফর্মেন্সের কারণ দেখিয়ে এর আগে বাংলাদেশ অলিম্পিক কমিটির বৈঠকে পুরুষ ফুটবল দলকে হাংজু গেমসে না পাঠানোর সিদ্ধন্ত নেয়া হয়েছিল। যদিও নারী দল পাঠানোর বিষয়ে একমত হন কর্মকর্তারা। অথচ ২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। গেমসে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল লাল-সবুজের দলটি।

অবশ্য সভায় উপস্থিত ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এ সময় সিদ্ধান্তটির বিপক্ষে জোড়ালো কোন ভূমিকা নেননি বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শেফ দ্য মিশন এ কে সরকার। তবে তিনি বলেছিলেন, ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি এ বিষয়ে চিঠি দেয় তাহলে হয়তো বিষয়টি পুনঃবিবেচনা করা হবে। একই কথা বলেছিলেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ।

তিনি গণমাধ্যমকে বলেন, আলোচনায় ‘পুরুষ ফুটবল ভালো করছে না’ বলেই অধিকাংশ সদস্য মতামত দিয়েছেন। সিশেলসের কাছে তারা হেরেছে। আর মেয়েদের ফুটবল ভালো করছে বলেই তাদের পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, বাফুফের দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি এবং মহিউদ্দিন আহমেদ মহি সভায় উপস্থিত থাকলেও দল পাঠানোর বিষয়ে জোড়ালো অবস্থান নিতে পারেননি। তবে ফুটবলের ইতিহাসে প্রথম, গত এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল দ্বিতীয় পর্বে খেলেছিল। পূর্ববর্তী ওই ফলাফলের ভিত্তিতে পুরুষ ফুটবল দল সহজেই এশিয়ান গেমস ফুটবলে অংশগ্রহণের দাবি রাখে।

এদিকে, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সাংবাদিকদের বলেন, পুরুষ ও নারী উভয় ফুটবল দলকেই এশিয়ান গেমসে পাঠাবেন তারা।

তিনি বলেন, পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন। প্রত্যেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন বিওএ মহাসচিব।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )