1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

৩০ মে আবাহনী-মোহামেডান দ্বৈরথ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করে শেখ রাসেল। ধুঁকতে থাকা আবাহনীকে লিড এনে দেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। জোড়া গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। শেখ রাসেল গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি।

৩০ মের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হবে ফেডারেশন কাপের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী।

১৪ বছর পর গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে মোহামেডান। সেই থেকে অনেক ফুটবল ভক্তই তাকিয়ে ছিলেন আজকের দিনটায়। ভেবেছিলেন, হবে কী মোহামেডান-আবাহনী দ্বৈরথ আবারও? সত্যি হয়েছে সেই প্রত্যাশা। ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি দুই দল।

আবাহনী লিমিটেড ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। গত বছর তারা ফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে খেলেছে ২০০৯ সালে। সেবারই এই টুর্নামেন্টের ফাইনালে দুই দলের শেষ দেখা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )