1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কবে অবসরে যাচ্ছেন তামিম, ইঙ্গিত মিলল কী?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ক্যারিয়ারের শুরুর দিকে ২০১০ প্রথমবার ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। সেবার লর্ডস ও ম্যানচেস্টারে টেস্ট সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন সেদিনের তরুণ তামিম। এরপর জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার ইংল্যান্ড সফরে গেছেন তিনি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও তামিম খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে।

তামিম আইরিশদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে জানালেন, এটাই হয়তো তার ইংল্যান্ডে খেলা শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বলেছেন ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোন সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে লেখান তামিম। স্মৃতিকাতর তামিম বললেন ‘অবশ্যই ( শেষ ম্যাচ খেলায় মন খারাপ)। আমি এই সিরিজের আগেই চিন্তা করছিলাম। কারণ এই আমাদের সূচিতে তিন-চার বছরে এরকম আর কিছু নেই। আমি ভালো কিছু একটা আশা করছিলাম। কারণ আমি এখানে যখন প্রথম আসি তখন এটা বিশেষ ছিল। এটা আমার শেষ ছিল। আমি বিশেষ কিছু করতে চেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে করতে পারছিলাম না। যাইহোক এটা ভালো যে কিছু রান করা গেছে অবশেষে স্মৃতিটাকে ভালো রাখার জন্য।’

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা আইসিসির  ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের কোন সফর নেই। ততদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ার আর টেনে নেওয়ার ইচ্ছা না থাকারই আভাস দিলেন তামিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )