1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

চট্টগ্রাম-কক্সবাজারে ফ্লাইট বন্ধ, যাত্রীরা যেভাবে বিমানে বিদেশ যেতে পারবেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করবে। এজন্য বিমানের চট্টগ্রাম ও কক্সবাজারের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বাতিল করা ফ্লাইটের যাত্রীদের সময় পুনঃনির্ধারণে নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

তবে বিদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশ যেতে পারবেন। আজ শনিবার ও কাল রবিবারের যাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তবে এই প্রক্রিয়ায় বিদেশ যেতে চাইলে ঢাকা থেকে বিমানের নির্ধারিত ফ্লাইটের অন্তত পাঁচ ঘণ্টা আগে জানাতে হবে।

আজ শনিবার বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবহাওয়াজনিত কারণে যাত্রীদের নিরাপত্তার দিক বিবেচনা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩ মে ভোর ৬টা থেকে ১৪ মে ২০২৩ এর মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের এবং ১৩ মে সকাল ৭টা থেকে ১৪ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যাত্রীদের তাদের পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করার জন্য নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। ১৩ ও ১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিদেশগামী যাত্রীদের অতিসত্বর চট্টগ্রাম ও কক্সবাজার বিমান অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

এছাড়া, ১৩ ও ১৪ মে ২০২৩ চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিদেশগামী যাত্রীদের যদি ঢাকা থেকে তাদের নির্ধারিত ফ্লাইটে গমন করতে চান, তাদের সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা সময়ের কমপক্ষে পাঁচ ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।

সেইসঙ্গে প্রাকৃতিক এই দুর্যোগের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে বিমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )