1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১ কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে মোখা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় মোখা ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে এগোচ্ছে। এরপর এটি বাঁক নিয়ে উত্তর-পূর্বদিকে গতিমুখ পরিবর্তন করতে পারে শুক্রবার (১২ মে)।

উত্তর ভারত সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ সংস্থা আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া বিষয়ক কেন্দ্র (আরএসএমসি) এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও এ সংস্থার সদস্য।

ভারতের আবহাওয়া অধিদফতরাধীন নয়াদিল্লি ভিত্তিক এই কেন্দ্রের আবহাওয়া বিজ্ঞানী আরকে জেনামনি জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে মোখা কক্সবাজার থেকে ১১শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

শুক্রবার সকাল পর্যন্ত এটি উত্তর দিকে অগ্রসর হবে। এসময়ের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে মোখা, গতিবেগ তখন সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত ওঠে যাবে। এরপর থেকে এটি বাঁক নিতে থাকবে উত্তর-পূর্বদিকে। এদিন দুপুর নাগাদ ঝড়ের গতিবেগ ওঠে যাবে ১৬০ কিলোমিটার পর্যন্ত। শনিবার দুপুর নাগাদ সর্বোচ্চ গতিবেগ ওঠে যাবে ১৭৫ কিলোমিটার পর্যন্ত। এরপর গতিবেগ কমতে থাকবে মোখার কেন্দ্রে। রোববারও একই গতিবেগ থাকবে প্রথম প্রহরে। এরপর ধীরে ধীরে কিছুটা কমে এলেও উপকূলে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানতে পারে। ১১৮ কিলোমিটার বেশি গতিবেগ হলে তাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হয়।

উপকূলে আঘাত হানার পর ধীরে ধীরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে নেমে আসবে। সোমবার শক্তি হারিয়ে পরিণত হবে স্থল নিম্নচাপে।

গতিপথ ঠিক থাকলে কক্সবাজার ও মিয়ানমারে কিয়াকপিউ বন্দরের মাঝ দিয়ে স্থলভাগে ওঠে আসবে মোখা।

মোখার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ০২ (দুই) নম্বর (পুন:) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা নামটি ইয়েমেনের দেওয়া। কফির জন্য বিখ্যাত স্থানীয় একটি বন্দরের নাম মোখা। কালক্রমে সেখানকার কফির নামকরণও করা হয়েছে মোখা। ইংরেজিতে শব্দটি Mocha লেখা হলেও এর উচ্চারণ হচ্ছে Mokha।

বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ(escap) আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার ঘূর্ণিঝড়গুলোর নাম ঠিক করে। এক্ষেত্রে এসকাপ সদস্যভুক্ত ১৩টি দেশের দেওয়ার নামের তালিকা থেকে পর্যায়ক্রমে এক একটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। বর্তমানে যে তালিকা রয়েছে সেখানে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া আছে। এর মধ্যে মোখা নামটি ১৩ নম্বর। অর্থাৎ ওই তালিকা থেকে পরবর্তী ১৫৬ ঝড়ের নাম ঠিক করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )