1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার নিথর দেহ পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা পলকের ঘাড়ের দুটি, কোমরের ৩টি হাড় সরে গেছে, দাবি আইনজীবীর রূপপুর প্রকল্প নিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাব দিলেন আরাফাত জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে ফিরছেন মতিউর রহমান শাহীন

বুবলীর পর কলকাতার দর্শনার সঙ্গে আদর আজাদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১০৫ জন দেখেছেন

এবারের ঈদে আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। নির্মাতা সাইফ চন্দনের এই সিনেমায় নায়িকা ছিলেন শবনম ইয়াসমিন বুবলী। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচিত সিনেমার মধ্যে ছিল এটি। বুধবার (১০ মে) ছিল আদর আজাদের জন্মদিন। জীবনের বিশেষ এই দিনের প্রথম প্রহরেই সুখবর পান তিনি। নতুন সিনেমা উপহার পান। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘লিপস্টিক’।

নতুন এ সিনেমায় আদরের সঙ্গে থাকছেন কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিক। দ্বিতীয়বারের মতো ঢাকাই সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। এর আগে এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায়। ‘লিপস্টিক’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু দিতে পারব এ সিনেমার মাধ্যমে। এবারের জন্মদিনে অনেক উপহার পেয়েছি। কিন্তু এই উপহারটি আমার কাছে অন্যরকম স্পেশাল।

দর্শনা বলেন, অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্প শুনে বেশ ভালো লেগেছে। সব কিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন।

আদর অভিনীত মুক্তির সারিতে আছে— ‘নাকফুল’, ‘যন্ত্রণা’, ‘চিৎকার’ ও ‘পোড়া অন্তর’ সিনেমা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )