1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ওয়ার্নারের লজ্জার রেকর্ড!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

আইপিএলের অন্যতম সফল ব্যাটার ডেভিড ওয়ার্না। কিন্তু লজ্জার নজিরও তার নামের পাশে রয়েছে। ওয়ার্নার বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন। তার পরেই লজ্জার নজির গড়ে ফেলেছেন তিনি। ছুঁয়েছেন ফাফ ডু প্লেসিস, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবসের মতো ব্যাটারদের।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ওভারেই আউট হন ওয়ার্নার। দীপক চাহারের দ্বিতীয় বলেই স্কোয়্যার কাট করতে গিয়েছিলেন তিনি। বলে-ব্যাটে ঠিকঠাক হয়নি। পয়েন্টে দাঁড়ানো অজিঙ্ক রাহানে ওয়ার্নারের লোপ্পা ক্যাচ ধরেন। শূন্য রানে ফেরেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫৩টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। এই নিয়ে ২৩টি ম্যাচে শূন্য রান করলেন তিনি। গিবস, দিলশান, ক্যামেরন ডেলপোর্ট, লুক রাইট, ডুপ্লেসি, দীনেশ কার্তিক এবং ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের নজির রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ২৩টি রান শূন্য করেছেন। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বার শূন্য করেছেন রশিদ খান এবং সুনীল নারাইন। দু’জনেই ৩৯ বার করে।

আইপিএলে ১১ বার শূন্য রানে আউট হলেন ওয়ার্নার। এই প্রতিযোগিতায় খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে সুনীল নারাইন (১৫), গ্লেন ম্যাক্সওয়েল (১৪) এবং রশিদ খানের (১২) বেশি শূন্য রয়েছে।

তবে ওয়ার্নারের ভাল নজিরও রয়েছে। তিনি আইপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের পরেই রয়েছেন তিনি। পাশাপাশি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৫০টি অর্ধশতরান করেছেন। পরে ধাওয়ান এবং কোহলিও একই কাজ করে দেখান।

দিল্লির হয়ে এবার ১১টি ম্যাচে ৩৩০ রান করেছেন ওয়ার্নার। গড় ৩০ এবং স্ট্রাইক রেট একশোর সামান্য বেশি। চারটি অর্ধশতরান করলেও দু’টি শূন্য রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )