1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

রিয়াল-সিটি ড্রয়ের ম্যাচে ব্রুইনার গোল নিয়ে বিতর্ক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তুমুল উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের প্রথম লেগে নেমেছিল রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। তবে প্রথমদিকে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে গেলেও, লিড ধরে রাখতে পারেনি রিয়াল। পরবর্তীতে সিটিকে সমতায় ফেরানো কেভিন ডি ব্রুইনার গোলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এখনও একটি লেগের ম্যাচ বাকি থাকলেও, তুমুল কাটাছেঁড়া বিশ্লেষণ চলছে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে। বিশেষত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ডি ব্রুইনার গোলটি বৈধ নয় বলে দাবি করেছেন।

এদিন প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার খ্যাপাটে দৌড় থেকে বল পেয়ে ভিনিসিয়াস জুনিয়রের বুলেট গতির শট এগিয়ে দেয় রিয়ালকে। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনার চোখধাঁধানো এক গোলা আশ্রয় নেয় রিয়ালের জালে। যা স্বাগতিক হয়েও রিয়ালকে জিততে না পারার আক্ষেপে পোড়াচ্ছে।

ম্যাচ শেষে রেফারির দিকে আঙুল তুলেছেন আনচেলত্তি। তার দাবি, পর্তুগিজ রেফারি আর্তুর সোয়ারিস দিয়াজ ম্যাচে যথেষ্ট মনোযাগী ছিলেন না। সংবাদ সম্মেলনেও বেনজেমাদের কোচ জানান, ‌‘দেখে মনে হয়েছে, বল বাইরে চলে গিয়েছিল। বিন স্পোর্টসের প্রযুক্তিতে দেখা গেছে যে, বল পরিষ্কার বাইরে ছিল। খুবই অদ্ভুত ব্যাপার যে তিনি (রেফারি) এটি দেখেননি। এর আগে একটি কর্নারও হয়েছিল, যা দেননি রেফারি। তিনি খুব একটা মনোযোগী ছিলেন না। আমাকে হলুদ কার্ড দেখান তিনি। আমি তো খেলছিলাম না! তখন তাকে বলেছি, ‘আমাকে না দেখিয়ে মাঠের ভেতরে এটার প্রয়োগ করুন।’

মাঠেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন আনচেলত্তি, যে কারণে হলুদ কার্ড দেখতে হয় তাকে। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘বলটি অবশ্যই আউট ছিল। এটা স্রেফ আমি বলছি না, প্রযুক্তিই বলছে। এটি আমাকে বিস্মিত করেছে। এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলি বড় পার্থক্য গড়ে দেয়। রেফারি মনোযোগসহকারে দায়িত্ব পালন করেননি। মাঠের বাইরে আমাকে নয়, মাঠের ভেতরে ফুটবলারদের আরও বেশি কার্ড দেখানো প্রয়োজন ছিল।’

ম্যাচ শেষে বিভিন্ন বিশেষজ্ঞ ও সংবাদমাধ্যমের বিশ্লেষণেও প্রশ্ন ওঠে গোলটি নিয়ে। বিন স্পোর্টসের থ্রি ডি প্রযুক্তিতে দেখা গেছে, গোলের বিল্ড-আপে সামান্য বাইরে থেকে বলটি ভেতরে এনেছিলেন সিটির বার্নার্দো সিলভা। আর্সেনালের কিংবদন্তি কোচ ও বর্তমানে ফিফার চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গারের মতে, এখানে ভিএআর হস্তক্ষেপ করার প্রয়োজন ছিল।

তবে দ্বিতীয় লেগের জন্য হুমকিও দিয়ে রেখেছেন এই ইতালিয়ান কোচ, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়েছি, লড়াই করেছি এবং জয় আমাদের প্রাপ্য ছিল। তবে ম্যাচটি ভালো ছিল এবং ভালো অনুভূতি নিয়েই আমরা দ্বিতীয় লেগের লড়াইয়ে যাব। মাঠে আমরা যা করেছি, সেটির প্রতিফলন ফলাফলে পড়েনি, তবে শেষ মিনিট পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে (দ্বিতীয় লেগে)। সিটিকে ঘরের মাঠে হারানো নিশ্চয়ই তাদের জন্য আরও বেদনাদায়ক হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )