1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অর্থনীতিবিদ নুরুল ইসলাম আর নেই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৬৫ জন দেখেছেন

খ্যাতনামা অর্থনীতিবিদ, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ার‌ম্যান অধ্যাপক নুরুল ইসলাম আর নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

মঙ্গলবার সন্ধায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার অধ্যাপক আদনান মোর্শেদ অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক নুরুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত খাদ্য নীতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনষ্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৮৭ সালে তিনি সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি পরামর্শক হিসেবে যোগ দেন।

তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থনীতি ও সামাজিক নীতি বিভাগের সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের চেয়ারম্যান ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

দেশে-বিদেশে তার ২৫টির বেশি বই প্রকাশিত হয়েছে । প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে করাপশন, ইটস কন্ট্রোল অ্যান্ড ড্রাইভারস অব চেঞ্জ (২০১৬); অ্যান ওডেসি : দ্য জার্নি অব মাই লাইফ (আত্মজীবনী, ২০১৭) এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ : আ প্রাইমার অন পলিটিক্যাল হিস্ট্রি (২০১৯)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )