1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

নিম্নচাপ কখন ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে, জানাল ভারত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৫৫ জন দেখেছেন

চলতি সপ্তাহেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার পরই তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ‘মোখা’ তৈরি হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। ‘মোখা’র জন্ম হলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা নিম্নচাপ আগামীকাল (বুধবার) শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমডির বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ এলাকাটি আজ সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। ৯ মে সন্ধ্যার মধ্যে একই অঞ্চলে তা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এরপর ১০ মে এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় মোখায় পরিণত হতে পারে বলে আইএমডির আবহাওয়া বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর, তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ১০ মে। পরে আগামী ১২ মে সকালের দিকে উত্তর-উত্তরপূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে মোখা।

‘ধারাবাহিকভাবে গতিপথ বদলও হতে পারে এই ঘূর্ণিঝড়ের। তবে ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।’

এর আগে, সোমবার ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলার পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে লোকজনের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়কে ভয় পাওয়ার দরকার নেই। ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হলে আমরা উপকূলীয় এলাকা থেকে মানুষকে উদ্ধার করব। কারণ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং তারপর মিয়ানমারের দিকে চলে যাবে।’ সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )