1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

পাকিস্তানের বিপক্ষে হারে সিরিজ শুরু টাইগার যুবাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আর এখানে এসে সফরের একমাত্র চার দিনের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো পাত্তা না দিয়েই জিতে নিয়েছিল ১০ উইকেটে। একই ঘটনা ঘটলো গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে এবারও সফরকারীদের সামনে অসহায় আত্মসম্পর্ণ করেছে টাইগার যুবারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (৬ মে) অনুষ্ঠিত হওয়া ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভার হাতে রেখেই ৯ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ৬ রানে সাজঘরে ফেরত যান ওপেনার আশিকুর রহমান। ১৫ বলে তিনি করেন ২ রান। তার উদ্বোধনী সঙ্গী আদিল বিন সিদ্দিকের ব্যাট থেকে আসে ৫৭ বলে ২৩ রান।

 

বাকিদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেন সাত নম্বরে খেলতে নামা মাহফুজুর। ৮ চার ও ২ ছক্কায় ১০০ বল খেলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৬ বলে ১৯ রান করে শেখ পারভেজ জীবন ও ২৩ বলে ১৫ রান করে ওয়াসি সিদ্দিক সঙ্গ দেন তাকে। পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ২ মেডেনসহ ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন আমির হাসান।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই বড় কাজ সেরে ফেলে পাকিস্তান। সাজিব খানকে ফিরিয়ে ১৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মাহফুজুর। ৭ চার ও ৩ ছক্কায় ১১৬ বলে ৮৩ রান করেন সাজিব। সামিউল হুসেইনকে নিয়ে বাকি পথ টেনে নেন আজান ওয়াইস। এতে করে তিন ম্যাচের সিরিজে প্রথমটি হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের বাকী দুইটি ম্যাচ ৮ ও ১১ মে। ঘরের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারাতে হলে বাকি দুই ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )