1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় রুপা পাচারকালে আটক ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

মোঃ সাইফুল্লাহ আল সাদিক (চুয়াডাঙ্গা) :

 

চুয়াডাঙ্গার দর্শনায় রুপার গহনা পাচারকালে ডিবি পুলিশের হাতে আটক ০২ (দুই)।উদ্ধার প্রায় ১১ কেজি রুপার গহনা।

জেলা পুলিশের তথ্য মতে জানা যায়,“চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায়, দামুড়হুদা সার্কেলের সিনিয়র এএসপি জনাব জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান, এএসআই(নিঃ) বিজন কুমার ভট্টাচার্য, এএসআই(নিঃ) মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ০৬.০৫.২০২৩ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকার সময় দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রামস্থ জনৈক হান্নান মন্ডলের বসতবাড়ীর সামনে দর্শনা-সরোজগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে দ্রুত গতিতে ছুটে আসা সন্দেহজনক মোটরসাইকেল চালক ও আরোহীকে থামার সংকেত দিলে কৌশলে পালানোর সময় গ্রেফতারকৃত আসামী ১) মোঃ সরোয়ার উদ্দীন(২৮), পিতা- মোঃ নাসির উদ্দীন, সাং-রামনগর (মাঝপাড়া), ২) মোঃ ওমর ফারুক(৩২), পিতা-মৃত আব্দুল বারী, সাং-সুলতানপুর(মাঝপাড়া), উভয় থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করলে তাদের বহনকৃত মোটরসাইকেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় রুপার গহনা রক্ষিত আছে বলে স্বীকার করে।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গার উপস্থিতিতে সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয় তাদের ব্যবহৃত HERO GLAMOUR মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত নুপুর, নুপুরের লক, বাচ্চাদের হাতের বালা, হাতের ব্রেসলেট, পায়েল, আংটিসহ সর্বমোট ১০ কেজি ৯৬৫ গ্রাম বিভিন্ন ধরণের রুপার গহনা, যার মূল্য অনুমান-১২,২২,০০০/- (বার লক্ষ বাইশ হাজার টাকা মাত্র) বের করে দেয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে সংবাদপোস্ট কে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )