1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

মোহামেডানের বিপক্ষে শেখ রাসেলের দারুণ জয়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৬৫ জন দেখেছেন

প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে ক্লাবটি।

শেখ রাসেলের হয়ে গোল দুইটি করেছেন কেনেথ ইকেচুকু ও এমফন উদো । সানডে এমানুয়েল মোহামেডানের হয়ে ব্যবধান কমিয়েছেন।

এই জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে শেখ রাসেল। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান।

খেলার প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করেছে শেখ রাসেল। তাই এসময়ে কোনো গোলের দেখা পায়নি ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ডেডলক ভাঙে। এগিয়ে যায় শেখ রাসেল।

জামাল ভূঁইয়ার বদলি হিসেবে নামা নিহাত জামানের কাট ব্যাকে বক্সের ভেতর থেকে নিখুঁতভাবে নিশানা ভেদ করে কেনেথ ইকেচুকু। তবে সেই স্বস্তির স্থায়িত্ব ছিল মিনিট ১৫। ৬৭ মিনিটেই সানডের গোলে সমতায় ফেরে মোহামেডান। মিনিট দশেক পরই ৭৮ মিনিটে এমফনের গোলে জয় নিশ্চিত করে শেখ রাসেল।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন। এখন পর্যন্ত করেছেন দশ গোল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )