1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ‘চিফ হিট অফিসার’ বুশরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, বুশরা আফরিন শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। করোনা টেস্টের পর থেকে তার জ্বর ও কাশিসহ অন্যান্য করোনা উপসর্গ ছিল। কাশি ও শারীরিক দুর্বলতা রয়েছে।

গতকাল শুক্রবার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসার পর নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছে।

ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে গত বুধবার উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রক। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য বিভিন্ন দেশে নিজস্ব অর্থে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিচ্ছে তারা। একইভাবে ঢাকা উত্তর সিটিতে বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )