1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী

আজ রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

ঢাকা খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্মাণকাজ চলায় আজ শুক্রবার (০৫ মে) রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তারা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেবিচক এই অনুরোধ জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৫ মে) রাত ১১টা থেকে ৭ ঘণ্টা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাস্তায় যেহেতু কাজ চলবে তাই রাস্তা কিছুটা সংকীর্ণ হয়ে যাবে। তাই উড়াল সড়কের নির্মাণকাজ নির্বিঘ্ন করতে শুক্রবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। তবে বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইটের সময় অনুযায়ী চলাচল করতে পারবেন।

সাধারণ যাত্রীদের বিনা প্রয়োজনে এ সড়ক পরিহার করার জন্য অনুরোধ জানান তিনি। গত ২৮ এপ্রিলও রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )