1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সালাউদ্দিনের পদত্যাগ দাবি ডিআরইউ, ডিইউজে আর বিএফইউজের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

আবু নাঈম সোহাগের দূর্নীতি কান্ডে এমনিতেই টালমাটাল অবস্থা চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। এরই মধ্যে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে যেন খাল কেটে কুমির এনেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে সভাপতির আপত্তিকর মন্তব্যের জের ধরে রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে সংস্থাদুটি সালাউদ্দিনের পদত্যাগও দাবি করেছে। মঙ্গলবার (২ মে) বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দেশের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সালাউদ্দিন।

এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে দেশের সাংবাদিক সমাজ।ইতোমধ্যে দেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) সালাউদ্দিনের সম্মানসূচক সদস্যপদ বাতিল করেছে।

এরপর ডিআরইউ’র পক্ষ থেকে সালাউদ্দিনের বক্তব্যের তীব্র নিন্দা ও তার পদত্যাগ চেয়ে দপ্তর সম্পাদক কাওসার আজম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ‘বাফুফে’র সভাপতির মতো শীর্ষ পদ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু সাংবাদিক সমাজ নয়, তাদের পরিবারকে জড়িয়ে এই বক্তব্য দেওয়ার পর বাফুফে সভাপতির মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষ আজ সন্দিহান হয়ে পড়ছে।বিবৃতিতে আরও বলা হয়, বাফুফে অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। যার সাম্প্রতিক প্রমাণ ফিফার নিষেধাজ্ঞা।

 

বিভিন্ন সময় এসব খবর প্রকাশ হওয়ায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত। যার বহিঃপ্রকাশ ঘটেছে তার সর্বশেষ মন্তব্যে। দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পর সালাউদ্দিন বাফুফে সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করে ডিআরইউ। সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করা অন্যতম সংগঠন ডিইউজের পক্ষ থেকে সংগঠনটির দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমানের প্রেরিত এক বিবৃতিতে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।

সাংবাদিকদের পারিবারিক পরিচয় নিয়ে সরকারের একটি সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিন যে মন্তব্য করেছেন তা কুরুচিপূর্ণ ও অশালীন। এমন মন্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের সংখ্যগরিষ্ঠ মানুষের আর্থ-সামাজিক অবস্থান নিয়ে উপহাস করেছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এদিকে, সালাউদ্দিনের বক্তব্যের পর তার পদত্যাগ দাবি করেছে দেশের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।বিএফইউজের দপ্তর সম্পাদক দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘দেশের ফুটবল সংস্থার শীর্ষ পদে থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুধু সাংবাদিক সমাজ নয়, তাদের পরিবারকে জড়িয়ে এ বক্তব্য দেয়ার পর বাফুফে সভাপতির মানসিক স্বাস্থ্য নিয়ে দেশবাসী সন্দিহান হয়ে পড়েছে। কাজী সালাউদ্দিন দায়িত্ব পালনকালে দেশের এই খেলার মান প্রতিনিয়ত নিম্নগামী। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা প্রায় সবার নিচে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )