1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মেসিকে সাময়িক বরখাস্ত করলো পিএসজি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

পিএসজির অনুমতি না নিয়ে পরিবার নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় নিষেধাজ্ঞার মুখে পরেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাকে দুই সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করেছে ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ফলে দুই সপ্তাহ মেসি পিএসজির কোনো অনুশীলন বা খেলায় অংশ নিতে পারবেন না।

রবিবার (৩০ এপ্রিল) নিজেদের মাঠেই লরিয়েনের কাছে ৩-১ গোলে পরাজয়ের মুখ দেখে মেসির পিএসজি। ওই ম্যাচেও তিনি পুরো সময় খেলেছিলেন। তারপর পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

বিবিসি জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত। ক্লাব অনুমতি না দিলেও সৌদিতে ছুটি কাটাতে চলে যান মেসি। বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি পিএসজি কর্তৃপক্ষ।

এদিকে, মেসি পিএসজি ছাড়তে পারেন এমন গুঞ্জন ডালপালা মেলছিল অনেক আগে থেকেই। গত মার্চে বার্সেলোনার সহ-সভাপতি রাফায়েল ইয়ুস্তে বলেন, ক্যাম্প ন্যুতে ফেরাতে মেসির সঙ্গে যোগাযোগ করছেন তারা। গুঞ্জন আছে, সৌদি লিগে খেলারও। যেখানে এরই মধ্যে যোগ দিয়ে খেলছেন তার বহু বছরের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )