1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

রংপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন
রংপুর জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২ মে)  ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের হল রুমে ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: শাহজাহান, সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলম প্রমুখ।
এদিকে পাঁচ দিন ব্যাপী হজ প্রশিক্ষক হিসাবে থাকছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং কোর্স সমন্বয়ক এ.ডব্লিউ এম রায়হান শাহ,ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ও সহকারী কোর্স সমন্বয়ক মোছাদ্দিকুল আলম,ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: শাহজাহান,রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন, রংপুর জেলা মডেল মসজিদের খতিব ও ঈমাম মুফতি মো: জাহিদুল ইসলাম, রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: নাফিসা তাবাসসুম এবং হাবের প্রতিনিধি মো: মিজানুর রহমান।
উল্লেখ্য,  চলতি বছর রংপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় ১হাজার ৮শ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮শ৮৫জন হজযাত্রি পবিত্র হজব্রত পালনের জন্য মক্কায় যাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )