1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

কলম্বোর পি সারা ওভালে আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ম্যাচটি গেছে বৃষ্টির পেটে। ফলে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও কোনো ফলাফল আসেনি।

গতকাল রাত থেকেই শুরু হয়েছিল এ বৃষ্টি। যা চলছিল আজ সকাল নাগাদ। মাঠের চার পাশেই থৈ থৈ করছিল পানি, ক্রিকেটাররা হোটেল থেকেই আসতে পারেননি মাঠে। একসময় বৃষ্টি না থামায় এবং মাঠ খেলার উপযোগী তৈরী না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেকে পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফরি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ কোনো বলই গড়ায়নি মাঠে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।

এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা ৩৬ দশমিক ৪ ওভার ব্যাট করতে পেরেছিল। এই ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। এরপর শুরু হয় বৃষ্টি বাঁধা। পরবর্তীতে সেই বাঁধা কাটিয়ে আর খেলা মাঠে গড়ায়নি। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )