1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইংল্যান্ডের ট্রফিতে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১১২ জন দেখেছেন
নারী ফুটবলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগ। আজ রাজধানীর এক হোটেলে জমকালো অনুষ্ঠানে এই লিগের ট্রফি ও বলের উন্মোচন হয়েছে।
বাংলাদেশ ওমেন্স সুপার লিগের ট্রফিটি ইংল্যান্ডে তৈরী হয়েছে। ট্রফির দৈর্ঘ্য ২২ ইঞ্চি। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে কপার, সিলভার এবং ১৮ ক্যারেট সোনা। বল তৈরি করেছে ভারতের নিভিয়া স্পোর্টস। এই বলটি বাংলাদেশের ওমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিশেষভাবে নির্মিত। অন্য কোনো প্রতিযোগিতায় এই বল ব্যবহৃত হবে না। নারী ফ্র্যাঞ্চাইজি লিগের বলের অফিসিয়াল নাম দেওয়া হয়েছে “অস্ত্র”।
চারটি দল নিয়ে হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কোন চার ফ্র্যাঞ্চাইজি অংশ গ্রহণ করছে সেই নাম অবশ্য এখনও ঘোষণা করেনি বাফুফে ও টুর্নামেন্টের স্বত্বাধিকারীর প্রতিষ্ঠান কে স্পোর্টস। আগামী ১২ মে টুর্নামেন্টের পরবর্তী আপডেট প্রদান করা হবে বলে জানানো হয়েছে। ১৫ মে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ থাকলেও সম্প্রতি বাফুফের কিছু বিষয়ের কারণে সেটা পেছাতে খানিকটা বাধ্য হয়েছে। এরপরও এই মাসের মধ্যে শুরুর চেষ্টা চলছে।
আগামীকাল দুপুরে বাফুফের নির্বাহী কমিটির সভায় নারী ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদনের বিষয়টি এজেন্ডা হিসেবে রয়েছে। নির্বাহী সভার অনুমোদনের আগেই আজকের এই অনুষ্ঠান হওয়ায় নির্বাহী কমিটির অনেকের মধ্যে খানিকটা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির ২০ জনের মধ্যে মাত্র দুইজন। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও ফেডারেশনের অন্যতম সদস্য জাকির হোসেন চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )