1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় একটি পোশাক কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ মে) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মো. সোহেল, ও আলমগীর (৩০)। ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন যারা- তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় ৮ জন আমাদের এখানে এসেছেন। এরা গাজীপুর একটি গার্মেন্টসের কাজ করতেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধমকে বলেন, গাজীপুর একটি গার্মেন্টসে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )