1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

৮০ টা গার্লফ্রেন্ড ইস্যুতে মুখ খুললেন নাসির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১৬২ জন দেখেছেন

ক্রিকেটার নাসির হোসেন প্রায় সময়ই থাকেন আলোচনায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যুতেও আলোচনায় থাকেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। সর্বশেষ বিপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল নাসিরের। তবুও স্থান মেলেনি জাতীয় দলে। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন এবার আলোচিত ৮০টা গার্লফ্রেন্ড ইস্যু নিয়ে কথা বলেছেন স্ত্রী তামিমার সামনেই।

প্রায় সাত বছর আগে গুঞ্জন ছড়ায় ক্রিকেটার নাসির হোসেনের ৮০টি গার্লফ্রেন্ড রয়েছে, একই সঙ্গে তিনি নাকি ৮০টি সিমও ব্যবহার করে থাকেন। এবার সেই ইস্যু নিয়ে দীর্ঘসময় পর কথা বলেন নাসির। শুক্রবার (২৮ এপ্রিল) দেশের এক ক্রীড়া সংবাদমাধ্যমে ঈদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সেখানে তিনি জানিয়েছেন, এ সবই গুজব। নাসির বলেন, ‘আমার দুইটা ফোন আর দুইটা সিম। ৮০টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।’

বর্তমান স্ত্রীকে নিয়ে বেশ ভালো আছেন বলেও জানান নাসির। তিনি বলেন, ‘আমাদের এখন একটা সন্তান আছে। তাকে নিয়ে এখন আমাদের সবকিছু। বাংলাদেশের মানুষ তো অনেক বেকার। তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে। হয়তো এখন অন্য কোনো ইস্যু পেয়েছে সেটার উপর ঝাঁপিয়ে পড়ছে। যারা ট্রল করে, সমালোচনা করে তারা শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ।’ তিনি আরও বলেন, ‘কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। এডিট করে কত মেয়ের সাথে আমার ছবি যোগ করে দিয়েছে এরা। অন্যরা আমাকে কি মনে করলো তাতে আমার কিছু আসে না। আমরা ভালো আছি এটাই আমাদের কাছে বড় কথা।’

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )