1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

রংপুরের পীরগাছায় দুই ভুয়া পরীক্ষার্থীর ভ্রাম্যমাণ আদালতে সাজা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ছয় মাস ও অপরজনকে তিন মাসের কারাদণ্ড প্রদাণ করা হয়।

বুধবার(৩০ এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
ভুয়া পরীক্ষার্থীরা হলেন কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছোড়া গ্রামের সেলেমান মিয়ার ছেলে ও মীরবাগ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র বিপুল মিয়া(২২) ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া(২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, সরাদেশের ন্যায় আজ সকালে পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা শুরুর আগে মাদ্রাসার গেটে তল্লাশীর সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন সময় আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। শুরুতে তাদের উভয়ের বয়স বেশী বলে প্রতিয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে প্রবেশ পত্রে দুই ভুয়া পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
আদালত ভুয়া পরীক্ষার্থী বিপুল মিয়ার ৬ মাসের ও আক্কাস মিয়ার ৩ মাসের কারাদণ্ড প্রদাণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে দুই ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনের ৬ মাস ও আর আপরজনের ৩ সাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বিপুল মিয়া চর রহমত দাখিল মাদ্রাসার একক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূব হাসনা দাখিল মাদরাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )