1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সৌদি আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ মেসির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাস তিনেক পর সেই সৌদ আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ করছেন মেসি!

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।সেখানে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির ছবি দিয়ে মেসি লিখেছেন কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি এমন অপ্রত্যাশিত বিস্ময় যখনই সম্ভব হয় তখনই খুঁজতে বের হই।’

মেসির পোস্ট করা ওই ছবি আর ক্যাপশন দেখে নিশ্চয়ই একটু ভাবনায় পড়ে গেছেন সমর্থকরা। আসলে মেসি সৌদি আরবের ভ্রমণ বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ কারণেই তিনি এমন পোস্ট করেছেন। ক্যাপশনের শেষেও ব্যবহার করা হয়েছে ‘ভিজিটসৌদি’ হ্যাশট্যাগ।

গত বছরের মে মাসে জেদ্দায় যান মেসি। তখনই তাকে ভ্রমণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সৌদি আরব। পরে পিএসজির হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে জানুয়ারিতে দেশটিতে যান তিনি। গিয়েছেন সর্বশেষ মার্চেও। গত এক বছরে অন্তত তিনবার সৌদিতে গিয়েছেন তিনি।

আর্জেন্টাইন তারকাকে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের খবরও নতুন নয়। যদিও এখন অবধি মেসি ইউরোপেই থাকতে চান বলে খবর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )