1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

দেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন সালমা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করবেন সালমা আক্তার।

সাউথইস্ট এশিয়ান গেমস (এসইএ) তাকে দারুণ এই সুযোগ করে দিয়েছে। এই গেমসের ফুটবল ইভেন্টে সহকারী রেফারির দায়িত্বে থাকবেন সালমা।

১ মে কম্বোডিয়া যাবেন সালমা। ৮ দলের টুর্নামেন্ট চলবে ৩ থেকে ১৫ মে পর্যন্ত। ‘এ’ গ্রুপে আছে ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও লাওস।

গত ফেব্রুয়ারিতে এএফসি এলিট প্যানেলে রেফারি হওয়ায় এ সুযোগ পেয়েছেন সালমা। বাংলাদেশের প্রথম নারী ম্যাচ অফিশিয়াল (সহকারী রেফারি) হিসেবে এএফসির এলিট প্যানেলে সুযোগ পেয়েছেন তিনি।

দেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা। জয়ার পরের বছরই সহকারী ফিফা রেফারি হয়েছিলেন সালমা। দু’জনই এএফসি এলিট প্যানেলের জন্য একাধিকবার পরীক্ষা দিয়েছেন। জয়া ব্যর্থ হলেও সালমা এবার এলিটে উত্তীর্ণ হয়েছেন। ফলে আগামী এক বছর তিনি এশিয়ার যে কোনো স্তরে নারী ফুটবলে রেফারিং করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )