1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

করোনায় আরো ৪৪৮ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

করোনায় বিগত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২৮২ জন। সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৫৩০ জন। শনিবার (২৯ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

অপরদিকে,গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৪৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৯১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ২৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৯৫ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪২৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৩১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ১৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪ জন এবং মারা গেছেন ৩৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ২৮৬ জন এবং মারা গেছেন ৫ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৯ জন এবং মারা গেছেন ৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৩৭৭ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭০ লাখ ৬৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৩ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৫ লাখ ২১ হাজার ৭৩৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )