1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করল লখনৌ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করল লখনৌ সুপার জায়ান্টস। মাত্র ৬ রানের জন্য লখনৌ ভাঙতে পারল না আইপিএলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। পাঞ্জাব কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৫৭ রানে থেমেছে লখনৌ সুপার জায়ান্টস। এতে ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর গড়া ৫ উইকেটে ২৬৩ রানের রেকর্ডটি অক্ষুন্ন রয়ে গেছে। তবে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড নিজেদের করে নিয়েছে লখনৌ।

শুরুটা করেছিলেন কাইল মায়ার্স, শেষ করলেন নিকোলাস পুরান। মাঝে ঝড় তুললেন মার্কাস স্টয়নিস। লোকেশ রাহুল ৯ বলে ১২ রানে আউট হলেও আরেক ওপেনার কাইল মায়ার্স ২৪ বলে ৫৪ রান করেন ৭ চার ও ৪ ছক্কায়। তিন নম্বরে নেমে আয়ুষ বাদোনি ২৪ বলে ৪৩ রান করেন। চারে নামা স্টয়নিস করেন সর্বোচ্চ ৭২ রান। ৪০ বলে ৬ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। পাঁচে নেমে পুরান অপরাজিত ১৯ বলে ৪৫ রান করেন। এর সুবাদে ৫ উইকেটে ২৫৭ রান তুলে লখনৌ।

প্রতিপক্ষের ব্যাটিং ঝড়ের মাঝে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে ২৯ রান দেন লেগ স্পিনার রাহুল চাহার। সর্বোচ্চ ২ উইকেট নিতে কাগিসো রাবাদার খরচ ৫২ রান। আর্শদিপ সিং ৫৪ রান দিয়ে নেন এক উইকেট।

আইপিএলে এত দিন সর্বাধিক রানের রেকর্ড যেমন ব্যাঙ্গালুরু ছিল, তেমনই দ্বিতীয় স্থানেও ছিল তারাই। কিন্তু এদিন সেই জায়গা হাতছাড়া হল তাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )