1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিংড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

নাটোরের সিংড়া উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি এলাকার ৫ কৃষকের ৪ বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে প্রায় দেড়’শ জন নেতাকর্মী এতে অংশ নেয়।

চকসিংড়ার কৃষক মারফত আলী বলেন, আমার ১ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনামূল্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

মোছাঃ শুকুরন বলেন, কয়েক দিন আগে থেকে তার ১৬ শতাংশ জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন।

সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল বলেন, আজ প্রথমদিনে ৫ জন দরিদ্র কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো বোরো মৌসুমে এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )