1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

২৪ লাখ রুপি জরিমানা কোহলির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসি। তবে ইনজুরির কারণে কেবল ব্যাটিং করতে পারেন তিনি। তাই রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। দলকে জয়ও এনে দিয়েছেন। তবে তাকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। স্লো ওভাররেটের কারণে কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই।

গত রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারার কারণে এই শাস্তি হলো কোহলিদের। বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগেও চলতি আইপিএলে জরিমানা গুনেছেন কোহলি।

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার (কোহলির) দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট সাবকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’
সুতরাং ইমপ্যাক্ট বদলি হিসেবে খেলা ডু প্লেসিও জরিমানা গুনেছেন ৬ লাখ রুপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )