1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

ঈদের ছুটিতে ফাঁকা হাতিরঝিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

রাজধানীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র হাতিরঝিল লেকপাড়। ছুটির দিনগুলোতে সাধারণত স্বামী-স্ত্রী, শিক্ষার্থী কিংবা অন্য বয়সী মানুষ বিনোদনের জন্য এখানে ঘুরতে আসেন। কিন্তু, আজ রবিবার সকালে দেখা গেল ভিন্ন দৃশ্য। পুরো হাতিরঝিলের লেকপাড় চক্কর দিয়ে খুব কম মানুষ দেখা গেছে। গাড়ি ঘোড়ার আনাগোনাও কম। তবে, লেকের ওয়াটার ট্যাক্সিতে কিছু মানুষকে ঘুরতে দেখা গেছে।

আজ রবিবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র হাতিরঝিল ছিল প্রায় ফাঁকা।

কথা হয় দর্শনার্থী রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, আমরা ঘুরতে এসে দেখলাম, আমরাই কেবল আছি। আর কেউ নেই। তবে, ফাঁকা হওয়াতে খারাপ লাগছে না। বরং, ভালো লাগছে। আমরা গত ঈদের দ্বিতীয় দিনও এখানে এসেছিলাম। কিন্তু, এতো ফাঁকা দেখিনি। হাতিরঝিলের এফডিসি মোড়ের ঘাট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত নৌকায় করে যাবো। ছেলে নৌকায় উঠতে চেয়েছে। ভালোই লাগছে। পুরো ফাঁকা লেকপাড়ের মাঝ দিয়ে আমরা যাব।

আরেক দর্শনার্থী নাজমুল হাসান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে এসেছেন হাতিরঝিলে। তিনি বলছিলেন, ‘ফাঁকা হাতিরঝিলের অন্যরকম এক সৌন্দর্য রয়েছে। এই দৃশ্য সন্ধ্যায় হলে আরও ভালো লাগতো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )