1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রাতে মুখোমুখি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই দর্শকদের জন্য অন্যরকম পাওয়া। হোক সেটা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক। ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা আর রোমাঞ্চ। আরো একবার লাতিন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পাচ্ছে ফুটবল ভক্তরা। অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকার চ্যাম্পিয়নশিপের ১৯তম আসরের ফাইনাল রাউন্ডের লড়াইয়ে আজ (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় মুখোমুখি লড়াইয়ে নামছে দেশ দুটি। 

অবশ্য শিরোপার লড়াই থেকে কার্যত ছিটকে গেছে আর্জেন্টিনা। এখনো কিছুটা সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফাইনাল রাউন্ডের প্রতি দলের চার ম্যাচ শেষে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে স্বাগতিক ইকুয়েডর শীর্ষে আছে। এছাড়া সমান সংখ্যক পয়েন্ট নিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আর্জেন্টিনা।

আরও পড়ুন >> বিশ্বকাপ ড্র: সহজ গ্রুপে আর্জেন্টিনা, ব্রাজিলের প্রতিপক্ষ যারা

সব দলের জন্যই আর একটি করে ম্যাচ বাকি আছে। আজ রাতেই শিরোপা কার ভাগ্যে তা নিশ্চিত হয়ে যাবে। অবশ্য শ্রেষ্ঠত্বের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই চললেও ইতোমধ্যে এই তিন দেশই কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট কাটে লাতিন তিন জায়ান্ট।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে চতুর্থ তথা সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভেনেজুয়েলা, প্যারাগুয়ে বা চিলির মধ্যে যে কোনো এক দেশ। চলতি বছরের ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চলবে। তবে আয়োজক দেশ এখনো নির্ধারিত হয়নি।

ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে চিলিকে ২-০ এবং ভেনেজুয়েলাকে ২-১ গোলে পরাজিত করার পর তৃতীয় ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে আগামী দিনের মেসি-ডি মারিয়াারা।  অন্যদিকে, প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তবে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সেলেসাও জুনিয়ররা।

অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে ইকুয়েডরে। টুর্নামেন্টটিতে প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )