1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

শনিবার (২২ এপ্রিল) বেলা সোয়া ২টায় ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৪২ ব্যাটালিয়ন আইসিপি ক্যাম্পের ডিএস সাত্তার দুই প্যাকেট মিষ্টি তুলে দেন বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) আইসিপি ক্যাম্পের ল্যান্স নায়েক জিতু বড়ুয়ার হাতে। অপর দিকে শুক্রবার বিকেলে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি।

বর্ডার গাড বাংলাদেশ (৬০ বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. মিজানুর রহমান জানান, আজকে আমাদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি। বিএসএফের পক্ষ থেকেও আমাদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন সীমান্তে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সে লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দু’বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়ে থাকে। এতে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )