1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র পদত্যাগের কথা চিন্তা করিনি, তবে নির্বাচন করব : তামিম ইকবাল গণভোটের রায় বাস্তবায়নে দুই মাসের কর্মসূচির ঘোষণা ১১ দলীয় জোটের গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী টানা দুই দিন লোডশেডিংমুক্ত ছিলো দেশ: বিদ্যুৎ বিভাগ যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হজ হবে না শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত

ঈদের দিনেও ব্যাট হাতে সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

যার হৃদয়ে ক্রিকেট আছে সে যেখানেই যায় সেটা নিয়েই চিন্তা করে। ঠিক তেমনই ঈদের দিনে ব্যাট হাতে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। ২০১৭ সালের পর এবারই প্রথম নিজ শহর মাগুরাতে ঈদ করছেন টাইগার এই অলরাউন্ডার। ঈদে বিশ্বের সেরা এই অলরাউন্ডারকে পেয়ে স্থানীয়রাও বেশ উচ্ছ্বসিত।

এর আগে মাগুরায় বাবা, মা ও স্কুলের বন্ধুদের সাথে ঈদুল ফিতর উদযাপন করেন সাকিব। ঈদের নামাজ শেষে বিকেলে বন্ধুদের সাথে বাইকে ঘুরবেন সাকিব। বন্ধুদের নিয়ে নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। ঈদের আগের দিন তার বন্ধুদের সাথে অর্থাৎ, ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের সাথে মসজিদে ইফতারও করেছেন সাকিব।

সাকিব ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় নোমানী ময়দান ঈদগাহে। নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাকিব। সেই সাথে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট ক্যাপ্টেন।

নামাজ শেষে বাড়িতে ফেরেন সাকিব। এরপরেই ব্যাট হাতে নেমে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাইক চালাতে খুবই পছন্দ করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সে কারণেই হয়তো বাইক নিয়ে মাগুরার পথঘাটে ছুটবেন সাকিব নিশ্চিত করছেন তার বন্ধুরা। সেই সাথে বন্ধুদের নিয়ে সাকিবের নানা বাড়ি যাবার পরিকল্পনাও আছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )