1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

আজ মেট্রোরেল চলবে ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

পবিত্র ঈদুল ফিতরের দিনও চলবে মেট্রোরেল। তবে ঈদের দিনে মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে। আজ শনিবার (২২ এপ্রিল) মেট্রোরেল চলবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও—এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

এছাড়া ২২ এপ্রিল ঈদ হওয়া সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )