1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

সিলেটের বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অলংকারী নিবাসী আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। একই সঙ্গে তারা আব্দুল কাইয়ূমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ বলেন, আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, ‘মিথ্যা মামলায় কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে হয়রানি করা কাম্য নয়। আমরা আব্দুল কাইয়ূমের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালাগঞ্জ আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহিন বলেন, ‘আব্দুল কাইয়ূমকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের হয়রানি বন্ধ করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। মিথ্যা মামলায় আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

বালাগঞ্জ প্রবাসী আওয়ামী পরিবারের অলিউর রহমান বলেন, ‘আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা মামলায় তাকে হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি তার দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

নেতারা বলেন, আব্দুল কাইয়ূমের বিরুদ্ধে করা মামলার বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে তারা তার নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )