দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রনেতা জুমেদ আহমদ শামীম, সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী জুবের সিকদার, সাবেক সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ রুবেল আহমদ এবং ইংল্যান্ড প্রবাসী ইফতেখার রাকিব।
তারা এক যৌথ বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের মতে, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দেশের বিদ্যমান সংকট মোকাবিলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি-দাওয়া আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে রাজবন্দিদের মুক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার স্বাভাবিক ও অবাধ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
শেষে তারা দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সবশেষে জুমেদ আহমদ শামীম, জুবের সিকদার, রুবেল আহমদ ও ইফতেখার রাকিব দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধ সংগঠনই পারে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে।