1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

নারীর পোশাক পরিহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন
লাশ উদ্ধারের সময় তার পরনে সালোয়ার-কামিজ ছিল বলে জানান স্বজনরা।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রিফাত গাজী (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরমার্গারেট এলাকায় একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন গাছে একটি মরদেহ ঝুলতে দেখেন। প্রথমে তিনি সেটিকে নারী ভেবে ভুল করেন। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয় এবং বিষয়টি নিশ্চিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত রিফাত গাজী চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের বাসিন্দা লিটন গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানাবাড়ি চরমার্গারেট এলাকায় বসবাস করতেন। পরিবারের দাবি, আগের রাতে সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে গেলেও গভীর রাতে তিনি ঘর থেকে বের হয়ে যান, যা কেউ টের পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় তার পরনে নারীদের সালোয়ার-কামিজ ছিল এবং মুখে কাপড় বাঁধা ছিল, যা ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্ন তৈরি করেছে।

পরিবারের সদস্যরা জানান, তাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তবে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তারা সন্দিহান এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই কিশোরের মানসিক কিছু সমস্যা ছিল এবং সে মাঝে মাঝে নারীদের পোশাক পরত। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )