1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

জিন তাড়ানোর অজুহাতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

বগুড়া শহরের নামাজগড় এলাকায় ‘জিন তাড়ানোর’ নামে এক দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম (৪০) নামের এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রেজাউল করিম নামাজগড় এলাকায় ‘আশ-সিফা দাওয়া খানা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। সেখানে তিনি কবিরাজি ও ঝাড়ফুঁকের নামে চিকিৎসার আড়ালে প্রতারণামূলক কার্যক্রম চালাতেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তাদের মেয়ে রাজশাহীর একটি কওমি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে মাথাব্যথার সমস্যায় ভুগছিল সে। গত রোববার (৩ মে) পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাকে ওই দাওয়াখানায় নেওয়া হয়।

পরিবারের অভিযোগ অনুযায়ী, সেখানে রেজাউল করিম দাবি করেন মেয়েটির ওপর ‘জিনের প্রভাব’ রয়েছে। এরপর ঝাড়ফুঁকের কথা বলে তাকে একটি আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় এবং বাইরে অপেক্ষা করতে বলা হয়। ওই সময় ভেতরে ভুক্তভোগীর সঙ্গে অনৈতিক ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, একই দিনে পরে চিকিৎসার কথা বলে পরিবারের কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা নেওয়া হয় এবং আবারও আসতে বলা হয়। পরবর্তী সময় পুনরায় ওই দাওয়াখানায় গেলে একই ধরনের ঘটনা ঘটে বলে দাবি পরিবারের।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের কাছে জানালে তারা থানায় অভিযোগ করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তিনি বলেন, মামলার প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )