1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ধান্দাবাজ রাজনৈতিক বিশ্লেষক ও ধরিবাজ সাংবাদিকদের নির্লজ্জতা সিলেটে সীমিত আকারে পাথর উত্তোলনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তা চাইল বাংলাদেশ ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন ভারতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

অন্তর্বর্তী সরকারের আমলের অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২ জন দেখেছেন

৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকার। এসব মামলার তালিকা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে প্রতিটি জেলার মামলার সংখ্যা চাওয়া হয়েছে। মহানগর এলাকায় মামলার সংখ্যা তুলনামূলক বেশি হলেও সবকিছুই যাচাই করে দেখা হবে। অনেক মামলায় বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে—সেগুলো খতিয়ে দেখে প্রকৃত আসামি শনাক্ত করা হবে।

তিনি আরও জানান, তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। যাদের উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে, তাদের অব্যাহতির বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

তথ্য পাঠানোর বিষয়ে ডিসিদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। অনানুষ্ঠানিকভাবে এক মাসের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, যা পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )