1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ধান্দাবাজ রাজনৈতিক বিশ্লেষক ও ধরিবাজ সাংবাদিকদের নির্লজ্জতা সিলেটে সীমিত আকারে পাথর উত্তোলনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তা চাইল বাংলাদেশ ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন ভারতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে হৃদরোগে প্রাণ গেল ছাত্রলীগ নেতা মোয়াজের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

জামিনে মুক্তির এক সপ্তাহের মাথায় মারা গেলেন ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ। তিনি শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।

বুধবার (৬ মে) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একটি রাজনৈতিক মামলায় তিনি সাত মাসের বেশি সময় কারাভোগ করেন এবং সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন।

পারিবারিক সূত্র জানায়, আজ বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

মোয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। রাজনৈতিক সহকর্মী ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )