1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তবে শর্ত আছে এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে মাসিক ফি রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি সংবিধানের বিতর্কিত অংশগুলো সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই বাতিল বা সংশোধন করবে।

ইতিহাসের সত্যতা তুলে ধরে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অব স্টেট হিসেবে ঘোষণা দেন। এটিই প্রকৃত ইতিহাস, যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই।’ তিনি সতর্ক করে বলেন, একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একটি দল পালিয়ে যেতে বাধ্য হয়েছে; জুলাই আন্দোলনের চেতনা নিয়ে এমনটি করা যাবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, আল্লাহর ওপর আস্থার বিষয়টি সংবিধানে প্রতিফলিত করতে এবং একটি ভবিষ্যৎমুখী সংবিধান প্রণয়ন করতে হলে অবশ্যই সংসদীয় কমিটিতে আসতে হবে। এছাড়া তিনি ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকস্বাধীনতার অপব্যবহার নিয়ন্ত্রণে আনার ওপরও তিনি জোর দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )