1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

চাঁদপুরে এজলাস কক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামের আইনজীবীকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের এজলাসে বেলা দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানি চলছিল। এ সময় চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবর ব্যাপারী আরেক আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন। পরে মারতে মারতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান। এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট বিচারকের নজরে এলে ঘটনাটি আমলে নিয়ে অভিযোগ আকারে গ্রহণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠান।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদেশে তিনি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখমের পর্যালোচনা এবং দায়ীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহকে নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )