1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগের কথা চিন্তা করিনি, তবে নির্বাচন করব : তামিম ইকবাল গণভোটের রায় বাস্তবায়নে দুই মাসের কর্মসূচির ঘোষণা ১১ দলীয় জোটের গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী টানা দুই দিন লোডশেডিংমুক্ত ছিলো দেশ: বিদ্যুৎ বিভাগ যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হজ হবে না শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত ‘দুই মাসেই সব প্রতিশ্রুতি পূরণ সরকারের পক্ষে সম্ভব নয়’ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, কানাডায় ইরানের ফুটবল কর্মকর্তার প্রবেশে বাধা

হাম-ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

দেশে হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ শয‍্যা বিশিষ্ট বক্ষব‍্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ‍্যাকসিনসহ মানবসম্পদ কোনো কিছুরই সংকট নেই। নির্ধারিত বাজেট থাকলেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় করেনি কোনো সরকার।

তিনি আরও বলেন, এবারের বাজেটের পর সক্ষমতা আরও বাড়ানো হবে। এছাড়া, মে মাসের মধ‍্যেই হামের প্রকোপ কমে যাবার অথবা জিরো শতাংশে চলে আসার আশা প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় যক্ষ্মাসহ সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে ৬ লাখ মার্কিন ডলারের জিন এক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের টিবি ওষুধ সহায়তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )