1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী ১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

পটুয়াখালীতে কালবৈশাখীর সময় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই দিনে বজ্রপাতে আরও প্রায় ৫০টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার বিভিন্ন সময়ে জেলার কলাপাড়া উপজেলায় তিনজন ও রাঙ্গাবালী উপজেলায় একজনের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদার, কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামের জহির উদ্দিন (২৮), একই উপজেলার পূর্বা চাকামাইয়া গ্রামের সেতারা বেগম (৫৫) ও শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে শাহ আলম মজুমদারের ছেলে সৌরভ মজুমদার (২২) গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

সৌরভের বাবা শাহ আলম মজুমদার জানান, তাঁর ছেলে এক সপ্তাহ আগে প্রথম সন্তানের বাবা হয়েছেন। বুধবার সকালে গরুকে ঘাস খাওয়াতে বাড়ি থেকে বের হওয়ার পর বজ্রপাতে আহত হয়ে তিনি মারা যান।

এদিকে কলাপাড়া উপজেলায় এক নারীসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার তারিকাটা গ্রামের বাসিন্দা জহির উদ্দিন নিজ ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। একই দিন দুপুরে পূর্ব চাকামাইয়া গ্রামের বাসিন্দা সেতারা বেগম গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান। একই সময়ে উপজেলার শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান।

একই দিনে বজ্রপাতে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, বজ্রপাতে ২৩ জন খামারির মোট ২৯টি গবাদিপশু মারা যাওয়ার তথ্য তাঁদের কাছে রয়েছে। বাকিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার কালবৈশাখীতে তাঁর উপজেলায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৫০টি গবাদিপশুর মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )