1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন

চট্টগ্রামে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের মানববন্ধনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়ে।

ফেসবুকে এ মানববন্ধনের ভিডিও শেয়ার করেছেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। তিনি এখন নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। জানতে চাইলে মুঠোফোনে আজ বিকেল সাড়ে চারটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে এই মানববন্ধন হয়েছে।

পুলিশ জানায়, নগরের কোতোয়ালি এলাকায় কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতা–কর্মীরা। তবে এটি কখনকার, তা নিশ্চিত নয়। চট্টগ্রাম কোর্ট হিলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আইনজীবীদের চেম্বার ও বার অ্যাসোসিয়েশন ভবনসহ নানা সরকারি স্থাপনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি–ভিডিওতে দেখা যায়, ভোরে সরকারি অফিসের কার্যক্রম শুরুর আগে এ মানববন্ধন করেন নেতা–কর্মীরা। তাঁদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানির নাম লেখা ছিল।

মানববন্ধনের একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে গোলাম সামদানি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।’

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আজকের কি না, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )