1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু মিরপুরে চলন্ত বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি সার সংকট নিয়ে বক্তব্য দিতে রাজি নন কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের হুমকি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা পাবেন

সংসদে তেল থাকলে কী হবে, পাম্পে পাই না: এনসিপির আব্দুল্লাহ আল আমিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

দেশে জ্বালানি তেলের সংকটের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা পার্লামেন্টে এসে শুনি দেশে তেলের কোনো অভাব নেই। কিন্তু মাননীয় স্পিকার, পার্লামেন্টে তেল থাকলে কী হবে, আমরা পেট্রোল পাম্পে তেল পাই না। আমার গাড়ি রাত তিনটা-চারটা পর্যন্ত পাম্পে দাঁড়িয়ে থাকে, পাঁচ-ছয় লিটার তেল নেওয়ার জন্য।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এসব অভিযোগ করেন তিনি।

নিজের নির্বাচনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, এই এলাকার জনগণ পরিবর্তনের আশায় আমাকে নির্বাচিত করেছেন। গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করা তরুণ প্রজন্ম আমাকে নির্বাচিত করেছে। তাদের পক্ষ হয়ে আমি কিছু কথা বলতে চাই।

জাতীয় রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর তারা ভেবেছিলেন ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। কিন্তু সংস্কারসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল, সেসব প্রশ্নে এখন সরকারদলের অনীহা দেখা যাচ্ছে।

এসময় এনসিপির এ সংসদ সদস্য অভিযোগ করেন, আমরা শুধু দলীয়করণ নয়, বিসিবিতে ‘বাপের দোয়াকরণ’ দেখছি। আমরা ব্যাংকগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ দেখছি। বাংলাদেশ ব্যাংকে দলীয় ব্যবসায়ী নিয়োগ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )