1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

সংসদের সাউন্ড সিস্টেম রিপেয়ারে আমেরিকার কোম্পানির আগ্রহ নেই : স্পিকার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন করা আমেরিকার কোম্পানির সঙ্গে সংসদ কর্তৃপক্ষ যোগাযোগ করার চেষ্টা করেছে জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমেরিকার সেই কোম্পানি এসে এই মাইক ব্যবস্থা রিপেয়ার করার আগ্রহ নেই। তারা ক্রমাগত অ্যাভয়েড করে যাচ্ছে। স্থানীয় যে কমিউনিটি এ কাজের সঙ্গে জড়িত ছিল, তারাও কখনো পলাতক, কখনো দায়সাড়াভাবে এড়িয়ে থাকে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশনের মাইকের সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে মুলতবি হওয়া অধিবেশনের শুরুতেই তিনি এ কথা বলেন।

 

এর আগে বিকেল ৫টা ৫৬ মিনিটে সংসদের সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে স্পিকার ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন।

 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাইকে যে বিভ্রাট হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে খবর নেওয়ার চেষ্টা করেছি। ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদের প্রবেশ করে আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তছনছ করেছে। এই কারণে ক্রমাগত মাইকের বিভ্রাট দেখা যাচ্ছে। আরেকটি কারণ হলো ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২২ সালে এই মাইক সিস্টেম সংসদের অভ্যন্তরে স্থাপিত করা হয়। যারা স্থাপিত করেছেন, এটার কোনো ওয়ারেন্টি ছিল কিনা, মাইকের কার্যকারিতা কতদিন থাকবে এ সম্পর্কে কোনো কাগজপত্র ইত্যাদি পাওয়া যাচ্ছে না। অত্যন্ত হেলাফেলার সঙ্গে এই বিশাল করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদ কর্তৃপক্ষ আমেরিকার সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। এই মাইক ব্যবস্থা রিপেয়ার করার জন্য তাদের কোনো আগ্রহ নেই। তারা অ্যাভয়েড করে যাচ্ছে ক্রমাগত। স্থানীয় যে কমিউনিটি এ কাজের সঙ্গে জড়িত ছিল তারাও কখনো পলাতক, কখনো দায়সাড়াভাবে এড়িয়ে থাকে। আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি, এই ব্যাপারে ইনকয়ারি করে জানানোর জন্যে। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ এই হাউস এই জাতীয় সংসদে এভাবে বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটা, এটা আমাদের জাতির জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক। এগুলো যাতে আর না হয়, সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে।

এমএসআই/জেডএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )