1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

স্বাধীনতাবিরোধীদের ঘৃণা জানাতে সাভারে ‘জুতা নিক্ষেপ’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৪৪ জন দেখেছেন

রাজাকার ও পাকিস্তানের সেনা কর্মকর্তাদের প্রতি ঘৃণা জানাতে ‘ছবিতে জুতা নিক্ষেপ’ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের বাইরে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সেখানে সড়কের পাশে একটি বাসের সঙ্গে ব্যানার টানানো ছিল, যেখানে একাত্তরের গণহত্যায় জড়িতদের ছবি ছিল। পাকিস্তানের সেনাপ্রধানের ছবিও ছিল তাতে।

রিকশাচালক, পথচারীসহ অনেককে ছবিতে জুতা নিক্ষেপ করতে দেখা যায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি ক্ষোভের বিষয়ে একজন বলেন, “ইয়াহিয়া থেকে মুনির (বর্তমান সেনাপ্রধান), মাঝে যত সেনাপ্রধান এসেছেন, প্রত্যেকে একই কাজ করেছেন। তারা একাত্তরের ঘাতক সামরিক কর্মকর্তাদের আড়াল করেছেন, বিচার ঠেকিয়েছেন, দায়মুক্তি নিশ্চিত করেছেন। এটা ব্যক্তিগত নৈতিক স্খলন নয়, এটা পাকিস্তানি সামরিক প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় নীতি।”

তিনি বলেন, “জামায়াতের প্রসঙ্গটাও এখানে এড়ানোর নয়। একাত্তরে যারা পাকিস্তানি বাহিনীর হয়ে বাংলাদেশের মানুষ মেরেছিল, তাদের দলের উত্তরসূরিরা আজও সেই গণহত্যার সংখ্যা নিয়ে তর্ক তোলে, ইতিহাস নিয়ে ধোঁয়াশা তৈরি করে। এটা রাজনৈতিক মতভেদ নয়, এটা অপরাধের ধারাবাহিকতা।”

কর্মসূচিতে একাত্মতা জানানো আরেক ব্যক্তি বলেন, “জুতা নিক্ষেপের এই কর্মসূচি শুধু দুটো মুখকে অপমান করার জন্য নয়। এটা সমগ্র পাকিস্তানের সেই কাঠামোর বিরুদ্ধে, যে কাঠামো পঞ্চাশ বছর ধরে শহীদের রক্তকে হিসাবের বাইরে রেখে দিয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )