যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ এলাকায় এক প্রতিবাদ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিল করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সিপিবি।
৭১-এর ঘাতক জামায়াতে ইসলাম স্বাধীনতা দিবস পালন করে, তারা পতাকা মিছিল করে, তারা অনেকে পতাকা মাথায় পট্টির মতো বাঁধে সুতরাং মুক্তিযুদ্ধের কথা বললেই সবাই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আমরা তা মনে করি না।
তিনি বলেন, একটি দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা যুদ্ধপরাধীদের বিচারের কাজ শুরু করেছিল কিন্তু তারা কখনো এদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করে নাই। বরং তাদের ছত্রচ্ছায়ায় থেকে বিভিন্ন জায়গায় তাদের আপোষকামিতার কারণে এরা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত শক্তি কারা সেটা বিবেচনা করতে হবে।
প্রিন্স বলেন, রাজনৈতিক দল সম্পর্কে আমাদের পরিষ্কার কথা—যারা বাংলাদেশ মানে না তাদের রাজনীতি করার অধিকার থাকবে না।
সিপিবি সাবেক সাধারণ সম্পাদক বলেন, এই সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ ডিসেম্বর যখন চুক্তি স্বাক্ষরিত হয় মানে আত্মসমর্পণ করে তখন কিন্তু পাকিস্তান বাহিনীর সাথে এই কথা বলে আত্মসমর্পণ করেছে তাদের সব অক্সিলারি ফোর্সোর রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ।
তিনি আরো বলেন, তাদের অক্সিলারি ফোর্স হচ্ছে আলবদর, আলসামস, রাজাকার যারা ছিল এবং তাদের রাজনৈতিক দল জামায়াতে ইসলাম। তাহলে তাদেরতো রাজনৈতিক করার অধিকার নাই। আর বাংলাদেশে আমরা মনে করি অন্য যেকোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার উচিত না।
সেটা আমরা পক্ষে না। এটা আইনগতভাবে মোকাবেলা করতে হবে এবং জনগণেই কোন রাজনৈতিক দলকে রাখবে কি রাখবে না এটা তাদের উপরে ছেড়ে দিতে হবে।
সেটা আমরা পক্ষে না। এটা আইনগতভাবে মোকাবেলা করতে হবে এবং জনগণেই কোন রাজনৈতিক দলকে রাখবে কি রাখবে না এটা তাদের উপরে ছেড়ে দিতে হবে।